প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
পতেঙ্গায় এনসিপির ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন ক্যাম্পেইন সম্পন্ন

নিউজ ডেস্ক | চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা থানা এনসিপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে পতেঙ্গা থানা এলাকায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক এবং পতেঙ্গা থানা আহ্বায়ক। এছাড়া স্থানীয় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা এতে অংশ নেন।
ক্যাম্পেইন পূর্ববর্তী ব্রিফিংয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম শহরের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও চলতি বছরের নানা পরিসংখ্যান তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্লিন সিটি ও গ্রীন সিটির কথা শুধু মুখে বললে হবে না, তা কাজকর্মে বাস্তবায়ন করতে হবে। শুধু মুখের কথায় নগরবাসীকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। বর্তমানে ডেঙ্গুর প্রকোপে নগরীর মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে এবং হাসপাতালগুলোতে গেলেই এর ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। তাই অনতিবিলম্বে ডেঙ্গু দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট